মাদক সেবন ও বিক্রির দায়ে পাঁচজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বিক্রির দায়ে এক ইউপি সদস্যসহ চারজনকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছেন।গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান জানান, শুক্রবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোয়ালিয়া ইউনিয়নে দুর্গাপুর গ্রামের একটি আমবাগানে মাদক সেবনকালে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুদ্দীন ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা পরিষদে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে দণ্ড পাওয়া ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড় থেকে ৫৫ লিটার বাংলা মদসহ আটক সালাউদ্দীন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল পাটোয়ারী তাঁকে ১০ হাজার টাকা জরিমানার এ অর্থদণ্ড প্রদান করেন।