মাদক সেবন ও সরবরাহের দায়ে তিনজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শনির আখড়ায় মাদক সেবন ও সরবরাহের অপরাধে তিন ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গতকাল র‌্যাব-১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে শনির আখড়া এলাকায় মনির হোসেন ও আমির ইসলামকে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার করে সাজা দেন। এ সময় মাদক সরবরাহের অভিযোগে আয়েশা আক্তার নামের একজনকে গ্রেপ্তার করা হয়। আদালত মনির ও আমিরকে যথাক্রমে দুই মাস এবং ১৫ দিনের কারাদণ্ড দেন। আর আয়েশা আক্তারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।