প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী তাদের কারাদণ্ড দেন। দণ্ড পাওয়া দুই যুবক হলেন পৌর শহরের শ্যামলীপাড়া মহল্লার সাদ্দাম আলী ও রানা ইসলাম। উল্লাপাড়া থানার উপপরিদর্শক আবদুল জলিল জানান, সাদ্দাম ও রানা উল্লাপাড়া বইমেলা চত্বরে বসে প্রকাশ্যে মাদক সেবন করছিল। তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।