মাদক সেবন করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের অভিযোগে সোহেল (৩০) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফুল হক এ দণ্ডাদেশ দেন। আড়াইহাজার থানার এসআই খোরশেদ আলম বলেন, দুপুরে পৌরসভার নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে সোহেলকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই তাঁকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। শরীফুল হক বলেন, সোহেল মাদকাসক্ত হয়ে অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।