মাদক সেবন করায় এক বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনীতে মাদক সেবনের দায়ে জনি মিয়া (২২) নামের এক যুবককে গত মঙ্গলবার রাতে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জনি গাংনী সরকারি ডিগ্রি কলেজ পাড়ার মিনার হোসেনের ছেলে। পুলিশ জানায়, গাংনী থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ জনিকে আটক করে। পরে তাঁকে নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদের কাছে হাজির করা হয়। থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দণ্ডিত জনি মিয়াকে রাতেই মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।