মাদক সেবন করায় দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়ায় আবু জাহেদ (২২) ও ধুনটে সোলায়মান হায়দার (৫২) নামের দুজনকে গতকাল সোমবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুল গফুর গত রোববার বিকেলে তাঁর মাদকাসক্ত ছেলে আবু জাহেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ইউএনও শাহেদ পারভেজ গতকাল সোমবার দুপুরের দিকে জাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এদিকে ধুনটের ইউএনও হাফিজুর রহমান দুপুরের দিকে সোলায়মানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।