মাদক সেবনের ঘটনা সিটি করপোরেশনের প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশ শেরশাহ এলাকা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলীকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে নগরের শেরশাহ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া প্রকৌশলীর নাম ফখরুল ইসলাম ও তাঁর সহযোগী ওয়াহিদুল ইসলাম। ফখরুল সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী। মাদক নেওয়ার সময়ই তাঁদের হাতেনাতে ধরা হয়।বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) এস এম আতিক উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বুধবার রাতে আমরা থানা এলাকায় চিরুনি অভিযান চালাই। এতে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। থানায় আনার পর ফখরুল ইসলাম নিজেকে সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী বলে পরিচয় দেন। তিনি ও তাঁর সহযোগীকে মাদক আইনে চালান দেওয়া হয়েছে।’