মাদক সেবনের দায়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক সেবনের দায়ে চারজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আজম এই সাজার আদেশ দেন। গাউসুল আজম জানান, শহরের চাঁদমারী এলাকায় গাঁজা সেবনকালে চার ব্যক্তিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ওই সাজার আদেশ দেওয়া হয়।