মাদক সেবনের দায়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদক সেবনের দায়ে আটজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে শহরের ধূপিপাড়া মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল দুপুরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাতজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি