প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীতে মাদক সেবনের দায়ে আজিম খাঁ (৫০) নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান ওই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুমারখালী থানার উপপরিদর্শক মোমিনুর রহমান শহরের তেবাড়িয়া রেললাইন এলাকা থেকে সকালে মাদক সেবনরত অবস্থায় আজিমকে আটক করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম বলেন, আজিম খাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।