মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চারজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আদালত তাঁদের এ দণ্ড দেন।দণ্ডাদেশ পাওয়া চার ব্যক্তি হলেন: উপজেলার রায়গঞ্জ এলাকার বাদল ইসলাম, ধানগড়া এলাকার সরওয়ারদী সরকার, ধানগড়া প্রামাণিকপাড়ার দুলাল হোসেন প্রামাণিক ও বাবু প্রামাণিক। রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, আটক হওয়া চারজনকে গতকাল উপজেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম তাঁদের কারাদণ্ড দেন।