মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাদক সেবনের দায়ে সোমবার চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে শহরের মুন্সিপাড়া দর্জিপট্টি এলাকায় মাদক সেবনের সময় দুই তরুণকে হাতেনাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ইউএনও শফিকুল ইসলাম উভয়কে ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের ২ নম্বর রেল ঘুমটি এলাকা থেকে দুই মাদকসেবী তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।