মাদক সেবনের দায়ে তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাদক সেবনের দায়ে এক তরুণকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান মোল্লা এ রায় দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ি এলাকায় মাদক সেবনের সময় ওই তরুণকে আটক করে পুলিশ। গতকাল রোববার তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ওই দণ্ডাদেশ দেন। দাউদকান্দি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।