মাদক সেবনের দায়ে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ইসলামনগর গ্রামের আবুল মিয়া (৩০) ও সিলেট নগরের নয়াসড়ক এলাকার জুম্মন খান (২৯)। উপজেলা প্রশাসন ও কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, আবুল ও জুম্মন সকাল সাড়ে সাতটার দিকে কুলাউড়া জংশন রেলস্টেশনের কাছে বসে মাদক সেবন করছিলেন। একপর্যায়ে রেলওয়ে পুলিশের একটি দল তাঁদের আটক করে। সকাল নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ড দেন।