মাদক সেবনের দায়ে সাতজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে সাত হেরোইনসেবীর প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান এই রায় দেন। পুলিশ জানায়, কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার শামিমুল হক তাঁর এলাকার হেরোইনসেবী কনক তালুকদার (৩৬), খায়রুল তালুকদার (৩২), মো. জনি (২৮), আইজুল আলী (৩৫), আহন্মেদ আলী (৪২), পুলক সরকার ও রেজাউল ইসলামকে (৩২) গ্রামবাসীর সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করেন।