মাদক সেবনের দায়ে সাবেক ছাত্রলীগ নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় গাঁজা সেবনের দায়ে আজ শনিবার মিঠুন দাস (২৩) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে বিরল উপজেলার সুইপার কলোনির সামনে গাঁজা সেবনের সময় মিঠুনকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তখন তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজাও উদ্ধার করা হয়। পরে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুম তাঁকে কারাদণ্ড দেন।
ইউএনও আবদুল্লাহ আল খায়রুম প্রথম আলোকে বলেন, মিঠুনকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
বিরল উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর জামান প্রথম আলোকে জানান, মিঠুন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি বিরল পৌর এলাকায়।