মাদককে লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে গতকাল মঙ্গলবার পাঁচ শতাধিক শিক্ষার্থী মাদককে লাল কার্ড দেখিয়েছে। লাল-সবুজ উন্নয়ন সংঘ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে। এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা কাওছার আলম সভাপতিত্ব করেন। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মাহফুজুর রহমান এটি সঞ্চালনা করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও শহিদুল ইসলাম। এ ছাড়া থানার ওসি মো. কুতুব উদ্দিন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউএনও শিক্ষার্থীদের হাতে লাল কার্ড তুলে দিয়ে মাদককে ‘না’ বলার শপথবাক্য পাঠ করান।