মাদককে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদককে ‘না’ বলার শপথ করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে গত রোববার সন্ধ্যায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শিবগঞ্জ কৃষক সমবায় সমিতির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার অঞ্চলের পরিদর্শক মোহম্মদ মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ইউএনও রবিউল ইসলাম। বক্তব্য দেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক নাজমুল হক প্রমুখ।