মাদককে ‘না’ বলার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা, শপথ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ও বন্ধুসভার আয়োজনে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ‘মাদকমুক্ত সুস্থ জীবন’ স্লোগান সামনে রেখে এসব কর্মসূচি পালিত হয়। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ব্রাহ্মণবাড়িয়া: বেলা ১১টায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মো. মোস্তফা জালাল। বন্ধুসভার যারিন তাসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, বন্ধুসভার উপদেষ্টা সোপানুল ইসলাম, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, জেলা মাদকবিরোধী আন্দোলনের নেতা তাজুল ইসলাম, বন্ধুসভার সভাপতি শাহিন মৃধা, সহসভাপতি পলাশ বণিক প্রমুখ। পরে অনুষ্ঠানে আগতদের মাদকবিরোধী শপথ পাঠ করান সোপানুল ইসলাম। হবিগঞ্জ: হবিগঞ্জ বৃন্দাবন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আবু সুফিয়ান ও মাদক নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন উন্নয়ন সহায়ক সংস্থার (উসস) সমন্বয়ক নাসির উদ্দিন চৌধুরী। ময়মনসিংহ: শহরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় মিলনায়তনে বন্ধুসভার দপ্তর সম্পাদক তাহমিনা শেখের সঞ্চালনায় অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের ময়মনসিংহ শাখার আহ্বায়ক আমীর আহমঞ্চদ চৌধুরী, কবি ইয়াজদানী কোরায়শী, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের পরিচালক শংকর সাহা, বন্ধুসভার উপদেষ্টা সনৎ ঘোষ প্রমুখ। পরে মেয়র অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ পাঠ করান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চাঁদপুর: শিক্ষার্থীদের মাদকবিরোধী রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়। চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বন্ধুসভার সভাপতি রূপক রায়ের সভাপতিত্বে এবং বন্ধু জহিরুল ইসলাম ও প্রীতি আক্তারের পরিচালনায় অনুষ্ঠান হয়। আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদুল ইসলাম মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম জি ফারুক, টিআইবির সভাপতি কামরুজ্জামান চৌধুরী, ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী প্রমুখ। পরে পুলিশ সুপার উপস্থিত সবাইকে মাদক গ্রহণ না করতে শপথ করান। নরসিংদী: বেলা ১১টার দিকে শহরের স্কলাস্টিকা মডেল কলেজের মাঠে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য দেন স্কলাস্টিকা মডেল কলেজের অধ্যক্ষ সাহিদুল বাহার খান, চিকিৎসক কারিমুল হাসান, সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মেহেদী হাসান, বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।