মাদককে 'না' বলার শপথ নিল দুই সহস্রাধিক তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের দুই সহস্রাধিক তরুণ মাদককে ‘না’ বলার শপথ নিয়েছেন। ‘কিসের অপেক্ষা তোমার, জেগে ওঠো এখনই’—এই স্লোগান নিয়ে ‘জাগো মেহেরপুর’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাঁরা ওই শপথ নেন। গতকাল শনিবার জেলা শহরের সামসুজ্জোহা পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণেরা  মাদক নেবেন না এবং অন্যদের মাদক নেওয়া থেকে বিরত রাখবেন বলেও অঙ্গীকার করেছেন। সংগঠনটির আহ্বানে গতকাল সকালে মেহেরপুর সামসুজ্জোহা পার্কের সামনে মানববন্ধন করা হয়। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এসব কর্মসূচিতে জেলার দুই সহস্রাধিক তরুণ ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।