মাদককে 'না' বলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের বেলায় ঘরের দরজা বন্ধ করে িশল-নোড়া দিয়ে মাথা থেঁতলে ও মুখে বালিশচাপা দিয়ে মাকে হত্যা করেছেন মাদকাসক্ত ছেলে। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিফলতলী ইউনিয়নের ভৃঙ্গরাজ এলাকায়৷
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ভগবতী পালের (৬৭) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি ভৃঙ্গরাজ গ্রামের মৃত কালিপদ পালের স্ত্রী৷
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘরে শিলের ওপর ভগবতী পালের মাথা পড়ে ছিল৷ মাথা থেঁতলানো ছিল৷ পাশেই রক্তমাখা নোড়া ও বালিশ পড়ে ছিল৷ ধারণা করা হচ্ছে, নোড়া দিয়ে আঘাত করার পর মৃত্যু নিশ্চিত করতে বালিশ দিয়ে চাপা দেওয়া হয়েছে৷ এ ঘটনায় মাদকাসক্ত ছেলে উত্তম পালকে (৩৫) আটক করে থানায় আনা হয়েছে৷ এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷
পরিবার ও পুলিশ সূত্র জানায়, ভগবতী পালের স্বামী কালিপদ পাল দুই বছর আগে মারা যান। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে দিলীপ পাল (৪০) ও ছোট ছেলে উত্তম পাল। দুই ভাই একই বাড়িতে পৃথকভাবে থাকতেন। ভগবতী ছোট ছেলের সঙ্গেই খাওয়া-দাওয়া করতেন। দুই ছেলে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পান বিক্রি করেন। সম্প্রতি উত্তম মাদকাসক্ত হয়ে পড়েন।
দিলীপ পালের স্ত্রী মিতালী পাল প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী গতকাল ভোরে দোকানে চলে যান। শাশুড়ি ঘুম থেকে উঠে রান্না করেন ও বাড়ির উঠান ঝাড়ু দেন৷ পরে নিজ ঘরে বসে ছিলেন৷ সকাল আটটার দিকে উত্তম তাঁকে বিয়ে করানোর বিষয়ে মায়ের সঙ্গে কথা বলছিলেন।
মা বলছিলেন, ‘তুই কিছুই করিস না, বিয়ে করালে বউকে খাওয়াবি কী?’ দুজনের কথাবার্তার একপর্যায়ে উত্তম ঘরের দুটি দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে মা চিৎকার করে বলেন, ‘ওই দিলীপ, তোরা কোথায় আমারে বাঁচা।’ পরে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ভগবতী মারা গেছেন। এ সময় লোকজন উত্তমকে আটক করে পুলিশে খবর দেয়। উত্তমকে গ্রেপ্তার করে পুলিশ৷
থানা হেফাজতে উত্তম পালের কাছে মাকে হত্যার কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে থাকেন। ছবি তুলতে গেলে তিনি মুখ ঢেকে রাখার চেষ্টা করেন।