মাদককে 'না' বলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত স্বামীরা গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসে শপথ করেছেন ‘নেশা থেকে বিরত থাকার ও মাদকের ব্যবসা ছেড়ে দেওয়ার’। তাঁদের সঙ্গে আসা স্ত্রীরা শপথ করেন ‘স্বামীরা নেশাজাতীয় জিনিস খেলে ও কেউ মাদকের ব্যবসা করলেই তাঁরা পৌর মেয়র ও পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দেবেন’। পৌরসভার মাদক ব্যবসার কেন্দ্রস্থল বলে পরিচিত ‘গোরস্থানপাড়া’ মহল্লার (৭ নম্বর ওয়ার্ড) অর্ধশতাধিক মাদকসেবী ও মাদক ব্যবসায়ী দুপুরে মাদক ছুঁবেন না ও ব্যবসা করবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন মেয়রের কাছে।