মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল রোববার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গত কিছুদিন ধরে উদ্ধার করা মাদকদ্রব্য গতকাল সকালে ফেনীর জায়লস্করের ৪ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসের সময় ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহমুদুন নবী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।