মাদকদ্রব্য ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের আদালত চত্বরে গতকাল সোমবার বেশ কিছু মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। পুলিশের পরিদর্শক মো. সরাফত উল্লাহ জানান, বেলা সাড়ে তিনটার দিকে আদালতের নির্দেশে ৭৬৬ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ২৩ লাখ টাকা। তিনি আরও জানান, সমপ্রতি পুলিশ গোপালগঞ্জ শহর সংলগ্ন রঘুনাথপুরের চরপাড়া থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।