মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পুলিশ লাইনস মাঠে গতকাল শুক্রবার সকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলার বিভিন্ন থানার পুলিশ গত দুই মাসে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।এ সময় ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম, গাজীপুর জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল, পুলিশ সুপার আবদুল বাতেনসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল ছয় হাজার ৫২৩ বোতল, খোলা অবস্থায় উদ্ধার করা তিন হাজার ৩০০ লিটার ফেনসিডিল, ইয়াবা বড়ি চার হাজার ৮৭৩টি, বিদেশি মদ আট বোতল, দেশি মদ ৩৭০ লিটার, গাঁজা ৮৪ কেজি, বিয়ার ১৭৭৪ ক্যান ও হেরোইন ৪৯৪ গ্রাম।