মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় তিন কোটি ৭৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কালীকচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১২ ব্যাটালিয়নের প্রধান দপ্তরে এগুলো ধ্বংস করা হয়। বিজিবি সূত্র জানায়, গত আট মাসে ১২ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ২৫৫ টাকার মাদকদ্রব্য জব্দ করে। গতকাল এগুলো ধ্বংস করা হয়েছে। এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মো. তছলিম উদ্দিন, ক্যাপ্টেন রবিন আহমেদ, সহকারী পরিচালক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।