মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বিজিবির ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া সেক্টরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়। সেখানে মাদক ধ্বংস করা, মাদক চোরাচালান ও ব্যবহার রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান। এ ছাড়া কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং,৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আবুল কালাম আজাদ, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।