মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা পুলিশ লাইনস প্রাঙ্গণে গতকাল প্রায় দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের সিরাপ রয়েছে। কুমিল্লার প্রধান বিচারিক হাকিম মো. হেমায়েত উদ্দিন ওই মাদকদ্রব্য ধ্বংস করেন। পুলিশ জানায়, গত দুই মাসে কুমিল্লার ১৬টি থানা থেকে উদ্ধার করা ১ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার টাকার মাদক রোলার দিয়ে ধ্বংস করা হয়।