মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা মাদক ধ্বংস কমিটির নেতৃত্বে এক কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের কাউতলী এলাকায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নতুন ভবনের সামনে কুরুলিয়া খাল পাড়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য বিচারিক হাকিম মুনির কামাল, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ও জেলা মাদক ধ্বংস কমিটির সভাপতি শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমেদ, বিচারিক হাকিম জয়ন্তী রানী রায়, বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিন প্রমুখ।