মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিভিন্ন সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ২ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার টাকা সমমূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে এসব মাদকদ্রব্য ধ্বংসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেনসিডিল, ১৯৮ বোতল বিদেশি মদ, ২৮ লিটার দেশি মদ, ১ কেজি ৫৪০ গ্রাম হেরোইন, ৯৬টি ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ জুলাই পর্যন্ত এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর আগে শিক্ষামন্ত্রী রাজশাহীতে বিজিবি পরিচালিত শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল পরিদর্শন করেন।