মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সিপাহি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরীপুর সার্কেলের সিপাহি সাইফুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার শহরের বাউন্ডারি রোড এলাকায় ফেনসিডিল বহনের টাকা দেওয়ার সময় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।সাইফুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ডিবির পরিচয় দিয়ে মাদক ব্যবসা করতেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়।ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, সাইফুল এর আগেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে ছয় মাস হাজত খেটেছেন। জামিনে মুক্তি পাওয়ার পরও তিনি নিজেকে ডিবির উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে ভারতীয় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা করছিলেন। এ জন্য এক কলেজছাত্রকে নিয়োগ করেছিলেন তিনি। ওই ছাত্রের বাবা বিষয়টি টের পেয়ে ডিবি পুলিশকে খবর দেন। সাইফুল গতকাল সকালে ফেনসিডিল বহনের জন্য ওই কলেজছাত্রকে টাকা দিচ্ছিলেন। ওই সময় হাতেনাতে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।