মাদকদ্রব্য প্রতিরোধে হাজারীবাগে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী প্রচার লীগের হাজারীবাগ থানার নেতা–কর্মীরা গতকাল মাদকবিরোধী শোভাযাত্রা বের করেন l ছবি: প্রথম আলো
বাংলাদেশ আওয়ামী প্রচার লীগের হাজারীবাগ থানার নেতা–কর্মীরা গতকাল মাদকবিরোধী শোভাযাত্রা বের করেন l ছবি: প্রথম আলো

একা আন্দোলন করে সমাজে মাদক ও সন্ত্রাস বন্ধ করা যায় না৷ তা বন্ধ করতে হলে সমাজের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷ সমাজকে মাদকমুক্ত করে সবার শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে হবে৷
গতকাল শুক্রবার বিকেলে পুরান ঢাকার হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এক শোভাযাত্রা শেষে এসব কথা বলেন বক্তারা৷ মাদকবিরোধী এ শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগের হাজারীবাগ থানা৷