মাদকদ্রব্য মামলায় যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম সামাজুল মণ্ডল (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার ডাংমড়কা গুড়ের পাড়া গ্রামের ইমান মণ্ডলের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ এপ্রিল দৌলতপুর থানার পুলিশ উপজেলার রিফায়েতপুর বাজারে টহল দিচ্ছিল। মিরপুরের দিকে হেরোইন নেওয়া হচ্ছে, এ খবর পেয়ে সেখানে একটি মোটরসাইকেলের গতি রোধ করে আরোহীর দেহ তল্লাশি করা হয়। এ সময় আসামি সামাজুলের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।