মাদকদ্রব্যসহ এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের অভিযানে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে অপর আরেকটি অভিযানে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গতকাল রোববার বেলা একটায় র‌্যাবের একটি দল আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে।বেলা পৌনে একটায় নগরের শাহজালাল ব্রিজ এলাকায় অপর আরেকটি অভিযান চালিয়ে সাদা রঙের পলিথিন কাগজে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাবের সদস্যরা।এ ছাড়া গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা থানার চাঁদনীঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন র‌্যাব সদস্যরা। এ সময় ২০ বোতল ফেনসিডিল এবং ৬১ বোতল রিকোডেক্সসহ মো. আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তাঁর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার সাপরিয়া গ্রামে। আটক ব্যক্তিসহ উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।