মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদ, আট বোতল ভারতীয় ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের অষ্টমী রানী সরকার, বিষ্ণু সরকার, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর গ্রামের মইনুল ইসলাম ও মাওনা গ্রামের আবদুল মান্নান। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ওই চারজনকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।