মাদকবিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে এক হাজার ৯৯ বোতল ফেনসিডিলসহ ফজলুর রহমান (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গাংনী থানা ও হিন্দা পুলিশ ক্যাম্পের সদস্যরা গতকাল বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে৷ গাংনী থানার পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন বলেন, ফজলুর একজন মাদক ব্যবসায়ী৷ এ ঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে৷