প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে পৃথক অভিযানে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শেরপুর থানা-পুলিশ এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার এক নারী (২৮) ও শেরপুরের মহিপুর কলোনি গ্রামের আলী আজগর (৫০)। মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়। থানার ওসি খান মো. এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি