মাদকবিরোধী অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আট থানায় গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ৫৯ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর লালবাগ, মতিঝিল, রমনা, মিরপুর, ওয়ারী, তেজগাঁও, উত্তরা, গুলশান এলাকায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৯৪টি ইয়াবা বড়ি, ৮ কেজি গাঁজা, ৯০ বোতল ফেনসিডিল ও ১১৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।