প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জিলা স্কুলে গতকাল মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় মিলনায়তনে প্রায় ৫০০ শিক্ষার্থী ও ৫৪ জন শিক্ষকের উপস্থিতিতে এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আখতার আলী সরকার। জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম মাহবুব-উল-করিম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী, জেলা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান, বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার আলেমুল বাসার প্রমুখ আলোচনা করেন।