মাদকবিরোধী আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী প্রচারের অংশ হিসেবে গত বুধবার আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে। তরুণ শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলা ছিল আলোচনা সভার মূল উদ্দেশ্য।
আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা–মাতাকে সন্তানের প্রতি আরও সচেতন হতে হবে।
আশা ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবু দাউদ হাসান, রেজিস্ট্রার শেখ রজব আলী | সভাপতিত্ব করেন ইকবাল আহমদ। বিজ্ঞপ্তি।