মাদকবিরোধী আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মাদকবিরোধী আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনা ও কুয়েট যৌথভাবে এই আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) সোবহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. মাহবুব আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মিহির রঞ্জন হালদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জি এম শহিদুল আলম প্রমুখ। খুলনা অফিস