মাদকবিরোধী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় গতকাল মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘আসুন আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্তার বিকাশ নিশ্চিত করি’। মাদকবিরোধী অভিযান ও প্রচারণার মাস জানুয়ারি-২০১৬ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ওই শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। সকালে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল হায়দার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ রণজিৎ কুমার রায়। এর আগে মাদকবিরোধী একটি শোভাযাত্রা নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।