মাদকবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ‘মাদককে না বলি’ স্লোগান লেখা ব্যানার নিয়ে মানববন্ধন করেছে সড়কে। গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকেরা এতে অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রকিব আহমেদ খান খাদেম বলেন, মাদকবিরোধী অভিযান ও প্রচারণার মাস উপলক্ষে বিদ্যালয়ের পাশের রাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।