মাদকবিরোধী মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। পরে মন্ত্রী ‘মাদককে না বলুন’ স্লোগান দিলে হাজারো মানুষ তাতে কণ্ঠ মেলায়। সমাবেশে আরও বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, পৌর মেয়র এ জেড এম মিনহাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক প্রমুখ।