মাদকবিরোধী মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকাবাসীর সহযোগিতায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাদকবিরোধী আনন্দ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের শান্তির মোড় থেকে মিছিলটি বের হয়ে রামকৃষ্টপুর, মৃধাপাড়া, মাঝপাড়া হয়ে পুনরায় শান্তির মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, এক সপ্তাহে শান্তির মোড় ও এর আশপাশ থেকে ১০ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।