মাদকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় মাদক নির্মূল কমিটি ও স্থানীয় একতা ক্লাবের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদকবিরোধী শোভাযাত্রা হয়েছে। চন্দ্রদীঘলিয়ার একতা ক্লাব কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রদীঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ হয়। মাদক নির্মূল কমিটির সভাপতি আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান ভূঁইয়া, একতা ক্লাবের সভাপতি মো. ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক আমির আলী, মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক নয়ন ভূঁইয়া প্রমুখ।
ফরিদপুর অফিস