মাদকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার মুন্সিগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, সহকারী পুলিশ সুপার মো. এমদাদ হোসাইন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ সার্কেলের পরিদর্শক মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময় লৌহজং উপজেলাতেও মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।