মাদকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে মাসব্যাপী মাদকবিরোধী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শোভাযাত্রা করে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন। শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের উপজেলা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে সেখানেই আলোচনা সভা হয়। আলোচনায় মাদকদ্রব্যের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির উদ্দিন।