মাদকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে গতকাল মঙ্গলবার মাদকবিরোধী গণসচেতনতামূলক এক শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মাদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহীনূর আকতার, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মজিদ, পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, উপজেলা বাসদ সমন্বয়ক অলিউর ইসলাম প্রমুখ।