প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদকমুক্ত ময়মনসিংহ আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে গতকাল রোববার ময়মনসিংহে একটি শোভাযাত্রা বের করা হয়। সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই শোভাযাত্রা যৌথভাবে আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও আনন্দ মোহন কলেজ মাদকবিরোধী প্রচারণা সেল। সকাল ১০টায় কলেজের পতাকা স্তম্ভের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে কলেজের অনেক শিক্ষকও অংশ নেন। শোভাযাত্রা শেষে মাদকবিরোধী এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কলেজের উপাধ্যক্ষ গাজী হাসান কামাল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক পরিতোষ কুমার কুন্ডু।